নারী উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ PM

সিলেটের নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

নারী উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৮:৩২:২৩ PM

নারী উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজীকরণ এবং উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্থায়ী ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগর ভবনে সিলেটের নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে নারী উদ্যোক্তারা জানান, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য নিয়মিত মেলা বা পণ্য প্রদর্শনীর আয়োজনের মতো এক ছাদের নিচে স্থায়ী ও সুনির্দিষ্ট জায়গার সংকট রয়েছে। বড় পরিসরে ব্যবসা পরিচালনা ও পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধনের ক্ষেত্রেও তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেতে এখনো নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করতে হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ঋণপ্রাপ্তি সহজ করা এবং উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

জবাবে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকারও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে।

তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে নারী উদ্যোক্তারা যাতে সহজে জামানতবিহীন ঋণ পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

সিলেটের নারী উদ্যোক্তাদের প্রশংসা করে সিসিক প্রশাসক বলেন, এ নগরীতে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের হয়তো নিজস্ব নিবন্ধিত ব্যবসায়িক প্ল্যাটফর্ম নেই। তবে তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করা এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নারীরা যাতে ব্যবসার পরিধি আরও বাড়াতে পারেন, সেদিকে সিটি কর্পোরেশন গুরুত্ব দেবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারী উদ্যোক্তাদের জন্য পণ্য প্রদর্শন ও বিক্রির একটি স্থায়ী ব্যবস্থা করা গেলে তারা আরও উৎসাহিত হবেন। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও বাড়বে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন