বিশ্বনাথে আ*গুনে স*র্বস্বান্ত পরিবার, তাৎক্ষণিক সহায়তা প্রশাসনের
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ PM

বিশ্বনাথে আ*গুনে স*র্বস্বান্ত পরিবার, তাৎক্ষণিক সহায়তা প্রশাসনের

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১১:০৩:৪৯ PM

বিশ্বনাথে আ*গুনে স*র্বস্বান্ত পরিবার, তাৎক্ষণিক সহায়তা প্রশাসনের

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের টিনশেডের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্রসহ পরিবারের সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামের নাহার মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যান বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। এ সময় তিনি জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ১৫ দিনের শুকনো খাবার তুলে দেন। সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহার মিয়া দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই টিনশেডের ঘরে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নাহার মিয়া বলেন, ‘বুধবার রাতে হঠাৎ বসতঘরে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের আরও সহায়তা দেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন