‘কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার’
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ AM

‘কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৯:২৯:৩১ AM

‘কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার’

ছবি: সংগৃহীত


মিয়ানমারের সামরিক সরকারের প্রেসিডেন্ট বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার অকার্যকর ব্যবস্থাপনার কারণে দেশটি ভেঙে টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে জান্তা ঘাঁটিতে গণতন্ত্রপন্থী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের আক্রমণ বৃদ্ধির কারণে ক্ষমতা টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় এসেছিল তারা।

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেন, ‘সীমান্তের বিভিন্ন অংশে সংঘটিত সহিংসতা ঘটনা সরকার যদি কার্যকরভাবে দমন করতে না পারে, তাহলে দেশ কয়েক টুকরা হয়ে যাবে।’

মিয়ন্ত সুয়ে আরও বলেন, ‘দর পড়লে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়টা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাতমাদোর (সেনাবাহিনী) এখন পুরো জাতির সমর্থন দরকার।’

ইতোমধ্যে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে যেসব সীমান্ত এলাকা দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য হয় এমন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। এমনকি মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত এলাকায় সহিংসতায় চীনা নাগরিক হতাহতের ঘটনা ঘটছে বলেও চলতি সপ্তাহে নিশ্চিত করেছে চীনা সরকার।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক