‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ AM

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল

‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ১২:০৫:০৪ AM

‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আছর সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক আপসহীন প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি আরও বলেন, দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার দেখানো পথ ও আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে বদ্ধপরিকর।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি আমির হোসেন, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার ও মির্জা বেলায়েত হাসান লিটন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, শাহ নেওয়াজ বক্ত তারেক, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, মতিউল বারী খূর্শেদ, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও জাকির হোসেন মজুমদার।

আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্যসচিব মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম জীবনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু