গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জিবি টেলিভিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি শাহ আলম, আব্দুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, সহ-দপ্তর সম্পাদক আফসার আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক সাকেল উদ্দিন ও সদস্য রিমন আহমদ।
সভায় সংগঠনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সংগঠনের এক দশক পূর্তি উপলক্ষে ৫ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন সহ-সভাপতি শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ ও সদস্য দেলোয়ার হোসেন মান্না।
জৈন্তাবার্তা/আরআর




