পিয়াইনগুল হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের জরুরি সভা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ PM

পিয়াইনগুল হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের জরুরি সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০১:৩৪:১৩ PM

পিয়াইনগুল হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের জরুরি সভা


গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় পর্যালোচনায় ও শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন ছাত্রদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টায় সিলেট নগরীর আম্বরখানায় একটি অভিজাত হোটেলে সাবেক ছাত্র সাংবাদিক রাজু আহমেদের সভাপতিত্বে এবং অধ্যাপক ফয়েজ আহমদের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্কুলের সার্বিক ফলাফল পর্যালোচনা করা হয়। বক্তারা ফলাফল বিপর্যয়ের পেছনে প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির দুর্বলতা ও অনিয়ম তুলে ধরেন।

তারা বলেন, সারাদেশে বিভিন্ন হাইস্কুলের কমিটি গঠন করা হলেও এই স্কুলের পরিচালনা কমিটি রহস্যজনক কারণে হচ্ছে না। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং ভবিষ্যতে ভালো করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি।

শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও অভিভাবকদের আরও সচেতনতার বিষয়টি সভায় আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সমাজসেবী আব্দুল হান্নান, শিক্ষানুরাগী, ফরিদ আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিসবাহ আহমদ, সমাজসেবী সুহেল আহমেদ, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আলাজুর রহমান, নার্সিং শিক্ষক মাহবুব উদ্দিন সানি প্রমুখ। 

আগামী শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টায় আম্বরখানাস্থ হোটেল পলাশে পরবর্তী সভা আহ্বান করা হয়েছে। সভায় স্কুলের প্রাক্তন ছাত্রদের স্ব স্ব উদ্যোগে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী