গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ PM

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৩:০২:০৯ PM

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি

ছবি নিজস্ব


সিলেট–জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং বাজার এলাকায় সড়কের একটি অংশ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠেছে। সড়কের মাঝের ডিভাইডারের পাশেই পিচ উঠে তৈরি হয়েছে আরও একটি উঁচু অংশ। দূর থেকে দেখলে মনে হয়, ডিভাইডারের পাশে যেন আরেকটি ‘আইল্যান্ড’ তৈরি হয়েছে। এতে প্রতিদিনের যান চলাচলে তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা গেছে, রানাপিং বাজারের সড়কের একটি অংশ ফুলে উঠে উঁচু বাঁধের মতো আকার ধারণ করেছে। ফলে ওই অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হচ্ছে। ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ হাজারও যানবাহন চলাচল করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের পিচ ও নিচের অংশ ফুলে ওঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতে কিংবা দ্রুতগতিতে চলাচলের সময় উঁচু অংশটি স্পষ্টভাবে চোখে না পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। বড় যানবাহনের পাশাপাশি ছোট গাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য ঝুঁকি আরও বেশি। সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতির কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের উপস্থিতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এ বিষয়ে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু বলেন, দীর্ঘদিন ধরে রানাপিং বাজারে সড়কের পিচ উঠে গর্ত ও বাঁধের মতো উঁচু হয়ে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত রানাপিং বাজারের রাস্তার সব গর্ত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য।

এদিকে, সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগ, সিলেট। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী অনুরূপ দেব চৌধুরী বলেন, বিষয়টি আমরা জেনেছি। এক সপ্তাহের মধ্যে সড়কটি গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

সওজের এমন আশ্বাসে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। তবে তাদের দাবি, সাময়িক সংস্কারের পাশাপাশি সড়কের স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক, যাতে পুনরায় একইভাবে রাস্তা ফুলে উঠে যান চলাচলে ঝুঁকি তৈরি না করে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই আঞ্চলিক মহাসড়কে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ