সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ PM

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৯:৪৯:২৩ PM

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য প্রচার মিছিলের আয়োজন করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।

সোমবার (২৪ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটির উদ্যোগে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে সিলেটে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান (এপিপি), সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ ও সদস্য সচিব আবদুল হান্নান বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রজন্মের শক্তিকে ঐক্যবদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদী।

বিবৃতিতে নেতৃবৃন্দ সোমবারের প্রচার মিছিলে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক করার জন্য সিলেট জেলা ও মহানগর কমিটির সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী