স্কুলে হামলা ‘মানবতার কলঙ্ক’: হামাস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ AM

স্কুলে হামলা ‘মানবতার কলঙ্ক’: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ১২:০৪:৫৭ PM

স্কুলে হামলা ‘মানবতার কলঙ্ক’: হামাস


গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার জন্য কলঙ্ক’ বলে বর্ণনা করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাস উত্তর গাজা থেকে পালিয়ে আসা বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ এবং আল-বুরাক স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত লোকদের উপর হামলার ঘটনাকে ‘মানবতার জন্য কলঙ্ক’ বলে উল্লেখ করেছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, আমাদের জনগণ এই অপরাধমূলক ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে পরাজিত হবে না।

বিবৃতিতে তারা আরো বলেছে, এই ‘হত্যাকাণ্ডে’ ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তার মানে ইসরাইল ‘বিশ্বের চোখের সামনে অপরাধ’ চালিয়ে যাবে।

হামাস বলেছে, এই আক্রমণগুলো ‘সমস্ত আন্তর্জাতিক মানবিক আইন’ উপেক্ষা করেছে। ফিলিস্তিনি জনগণ তথাপিও ‘প্রতিরোধ’ ভাঙবে না বলে জানিয়েছে তারা।

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এরই মধ্যে ১১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, ৭ অক্টোবর সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : আল-জাজিরা

JA



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক