সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ AM

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১২:১৩:৫১ AM

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’

ছবি:সংগৃহীত


ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সিলেটের আলোচিত ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীবের’। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ও ডিবি সিআরটি স্পেশাল টিমের যৌথ দল। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এসএমপির মিডিয়া সেলের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সঙ্গীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ২৪(৮)২৬-এর এজাহারনামীয় প্রধান আসামি। মামলাটি পুলিশের ওপর হামলা বা পুলিশ এসল্টের ঘটনায় দায়ের করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছদ্মবেশেও এড়াতে পারেননি পুলিশের চোখ

এসএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে রাজীব দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতেন। গ্রেপ্তারের ঠিক আগেও তিনি নিজেকে আড়াল করতে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো এসএমপির যৌথ দলের তৎপরতায় তার সেই কৌশলও কাজে আসেনি। কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজীব নগরীর একজন চিহ্নিত ও শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা