ভারতে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ AM

ভারতে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৭:১৬:৫১ AM

ভারতে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ছবি: সংগৃহীত


ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে আগুনের ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে সেখানে বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এরপর সেখান থেকে বাংলাদেশিদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।

তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।

গত বছর শ্রীনগরের নিগিন লেকে মাঝরাতে আগুন লেগে সাতটি হাউজবোট পুড়ে গিয়েছিল। সে সময় পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা হয়েছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক