পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু বুধবার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ AM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু বুধবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১১:২৮:৪৮ PM

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম  সংকীর্ত্তন শুরু  বুধবার

ছবি:সংগৃহীত


শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধা নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। 

এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও  শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ সেপ্টেম্বর বুধবার ও ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবতীয় কথা কীর্ত্তন। পরিবেশনায় ভারতের শ্রীধাম রাধা কু-’র প-িত প্রবর ১০৮ শ্রীশ্রী বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট।

১৯ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধানাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। 

দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে। 

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীমতী সুধা রাণী গোস্বামী; শ্রীধাম নবদ্বীপ, ভারত, শ্রী হরিভক্ত দাস; সুনামগঞ্জ, শ্রী রাজীব দে; সুনামগঞ্জ, ও শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট।

২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভা- ভঞ্জন, রাধানাাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি
বিলুপ্তির পথে মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প
আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন, সেবা মিলছে ৩১ শয্যার
রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ