যৌন নিপীড়নের দায়ে চীনে স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ AM

যৌন নিপীড়নের দায়ে চীনে স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০২:০৬:৩৮ AM

যৌন নিপীড়নের দায়ে চীনে স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি সংগৃহীত


শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনের একজন স্কুলের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ওই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে নানা সময়ে ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনা কর্তৃপক্ষ দেশটির একজন স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ওই ব্যক্তি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। পরে আদালতে বিচারের সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের পিংলিয়াংয়ে আদালতের আদেশের পর গত মঙ্গলবার ইনজেকশনের মাধ্যমে অভিযুক্ত ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক