খাদ্য-চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০০ AM

খাদ্য-চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৫:০৩:৪৮ AM

খাদ্য-চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা

খাদ্য-চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা


আল-কুদস হাসপাতালে চিকিৎসারত শিশুরা পানীয় দুধ ও খাদ্যের অভাবে পানিশূন্যতায় ভুগছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রিসেন্ট। শনিবার (১১ নভেম্বর) সংস্থাটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এ তথ্য জানানো হয়। খবর আনাদুলু

আন্তর্জাতিক রেডক্রিসেন্ট ও রেড ক্রসের (আইএফআরসি) সভাপতি ফ্রান্সিস রকো গাজার শিশুদের বাঁচাতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেক হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় আর কতদিন চুপ করে থাকবে?

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট বলছে হাসপাতালে চিকিৎসারত শিশুদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। তারা জানায়, অধিকাংশ শিশুই পানি স্বল্পতায় ভুগছে।

তারা আরও বলেন, জ্বালানি স্বল্পতা ও ক্রমাগত ইসরাইলি হামলার মধ্যেও চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরা রাত-দিন কাজ করে যাচ্ছে।

এদিকে আল-সিফা হাসপাতালের বরাত দিয়ে সামাজিক মাধ্যমে ইসরায়েলি চিকিৎসকদের একটি গ্রুপ বলছে, বিদ্যুতের অভাবে নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যু ও আরও ৩৭ শিশু আশঙ্কাজনক অবস্থায় আছে।

গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের অধিক ফিলিস্তিনর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

JA



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন