সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ PM

ভাঙ্গলো হাত

সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৫:৪৬:৩৯ AM

সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা


দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এতে তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

তিনি বলেন, জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।

নকীব জানান, রোববার (১১নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।

JA



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা