গোলাপগঞ্জে সোশ্যাল ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান ও সেক্রেটারিকে সংবর্ধনা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সোশ্যাল ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান ও সেক্রেটারিকে সংবর্ধনা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০১:৫৮:৪২ অপরাহ্ন

গোলাপগঞ্জে সোশ্যাল ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান ও সেক্রেটারিকে সংবর্ধনা


প্রবাসী কমিউনিটির উন্নয়ন ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সোশ্যাল ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জিবি টেলিভিশনের হলরুমে জিবি টেলিভিশন ও সাপ্তাহিক আমাদের প্রতিদিনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

লেখক ও সাংবাদিক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। 

জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু। 

সভাপতির বক্তব্যে আনোয়ার শাহজাহান লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা ও এর শিক্ষা কার্যক্রম, কেরাত প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্টসহ প্রবাসী কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও বদরুল হক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে'র ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ এবং জিবি টেলিভিশনের চেয়ারম্যান বদরুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, নির্বাহী সদস্য মাহদী রহমান, সাপ্তাহিক আমাদের প্রতিদিনের সিলেট প্রতিনিধি ইমরান আহমদ, জিবি টেলিভিশনের সহকারী পরিচালক শাহ আলম, মো. রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল্লাহ আহমদ, জিবি টেলিভিশন নিউজ ইনচার্জ আব্দুল্লা আল মাসুদ, স্টাফ রিপোর্টার তানিম আহমদ, রুদায়েব আহমদ ইমন, জুবের আহমদ, রেদওয়ান আহমদ ও এডিটর  লিমন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: