জৈন্তাপুরে চিহ্নিত মা/নব পা/চারকারী আ/টক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

১৯ বিজিবির অভিযান

জৈন্তাপুরে চিহ্নিত মা/নব পা/চারকারী আ/টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ১১:৩৪:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে চিহ্নিত মা/নব পা/চারকারী আ/টক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে মো. কিবরিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, তিনি একজন চিহ্নিত মানব পাচারকারী।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিঞ্জি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। কিবরিয়া জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং মানব পাচারকারী হিসেবে পরিচিত কিবরিয়ার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে লালাখাল বিওপির একটি টহলদল তাঁকে আটকের জন্য বিশেষ অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা নজরদারি ও অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি ও একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: