রানীগঞ্জ দুরন্ত ক্লাবের কমিটির পরিচিতি ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রানীগঞ্জ দুরন্ত ক্লাবের কমিটির পরিচিতি ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৯:০০:৪২ অপরাহ্ন

রানীগঞ্জ দুরন্ত ক্লাবের কমিটির পরিচিতি ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন ‘রানীগঞ্জ দুরন্ত ক্লাব’-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি তোফায়েল আহমদ কামরানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রানীগঞ্জ দুরন্ত ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা নুরুজ্জামান নূর।

এ সময় আরও বক্তব্য দেন হাজী আখলিছ মিয়া, আব্দুল হক, সাংবাদিক আল আমিন, আঞ্জুমানে তালামিযে ইসলাম রানীগঞ্জের সভাপতি হাফিজ আইনুল ইসলাম, ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক আবু হাসান মিলন, সহসভাপতি মাওলানা নিজাম উদ্দিন সালেহী ও ধর্মবিষয়ক সম্পাদক কাইয়ুম আহমদ।

অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রানীগঞ্জ দুরন্ত ক্লাব অতীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটির এসব উদ্যোগ প্রশংসার দাবিদার। আগামী দিনেও সমাজের উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় ক্লাবটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: