অবশেষে পৈতৃক জমি ফিরে পেলেন কুলসুমরা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ভিক্ষা করে জীবন চালিয়ে ৩৬ বছরের আইনি লড়াই

অবশেষে পৈতৃক জমি ফিরে পেলেন কুলসুমরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৯:৪৯:২৪ অপরাহ্ন

অবশেষে পৈতৃক জমি ফিরে পেলেন কুলসুমরা

ছবি:সংগৃহীত


দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াই শেষে মায়ের পৈতৃক সম্পত্তির দখল ফিরে পেয়েছেন কুলসুম বেগমসহ পাঁচ ভাইবোন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে তাঁদের সাড়ে চার একর জমি আদালতের নির্দেশে উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

অবশেষে আদালতের নির্দেশনা বাস্তবায়নে জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট, আদালতের নাজির, সার্ভেয়ার ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দেন পাঁচ উত্তরাধিকারীকে।

স্থানীয় সূত্র ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৯৮৮ সাল থেকে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছিল। তাঁদের মা সাবরুনের নামে জমিটি রেকর্ডভুক্ত ছিল। তবে প্রভাবশালী ব্যক্তিরা জাল দলিলের মাধ্যমে জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন উত্তরাধিকারীরা। দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে অবশেষে তাঁরা আদালতের মাধ্যমে জমির দখল ফিরে পান।

পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের আর্থিক দুরবস্থা ছিল। মাথা গোঁজার ঠাঁই না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে, এমনকি ভিক্ষা করেও দিন কাটাতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। সে অনুযায়ী জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় কুলসুম বেগম ও তাঁর ভাইবোনদের মধ্যে স্বস্তি ফিরেছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: