সিলেটে চো/রাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রে/প্তার
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সিলেটে চো/রাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৯:১৩:৫৮ অপরাহ্ন

সিলেটে চো/রাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবিসহ একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ও তিনটি বিশেষভাবে তৈরি মাস্টার চাবি জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদের পাশে ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানার এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বন্দর এলাকার কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং সজল আহমদ ইয়াছিন (৩২)।

এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত আরও একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাজমুল আহমেদ নাজুর বাড়ি সিলেটের শাহপরান থানার পূর্ব ভাটপাড়া এলাকায়। ইমরুল হাসান সিনবাদের স্থায়ী বাড়ি হবিগঞ্জের মাধবপুরে, আব্দুল মতিনের বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং সজল আহমদ ইয়াছিনের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। তারা বর্তমানে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।

এসএমপি জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। একইভাবে আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি এবং দ্রুত বিচার আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: