সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ-এর পক্ষ থেকে নতুন কমিটির অভিষেক এবং হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে নবগঠিত ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে দবির ওয়াহিদকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যারা হলেন সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন,অর্থ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান,প্রচার সম্পাদক জাবেদ উমর বেলিম,ধর্ম সম্পাদক হাফিজ শিব্বির আহমেদ। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
সদ্য সাবেক সভাপতি মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা মোহাম্মদ আলী এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উছমান গনী, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা জামায়াতের আমীর আজমান আলী, সেক্রেটারি শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সহ সভাপতি আবুল খায়ের, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, লায়ন আসাদুল হক আসাদ, খাগাইল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়সল আহমদ, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আমেরিকা প্রবাসী আব্দুর রকিব, নুরুল আমীন, শ্রম বিষয়ক সম্পাদক এলাইছ আহমদ, এখলাছুর রহমান, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থার সভাপতি এখলাছুর আহমেদ, সহসভাপতি জালাল আহমদ অর্থ সম্পাদক মুর্শেদ আলম, শামীম আজাদ, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার মুজিবুর রহমান, বিএনপির শ্রম বিষয় সম্পাদক উছমান খান, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ, বাস্তবায়ন কমিটির সদস্য নিজাম উদ্দিন, বজলু মিয়া, মাওলানা সাইফুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
জৈন্তাবার্তা/ সুলতানা




