ছবি:সংগৃহীত
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মঈনুল ইসলাম এবং জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির উদ্দিনের নেতৃত্বে শনিবার (২৮ নভেম্বর) সাবেক যুবদল নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র নয়াসড়ক থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান।
মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল আহমদ জুবেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ডিএইচ খান মিশু, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মালেক বক্স, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবু হানিফ, জেলা যুবদলের সহসভাপতি মির্জা জাহেদ, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সল্টি দাস, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুবদলের সাবেক সিনিয়র সদস্য বি পি দেব শুভ, জাহেদ আহমদ, মাসুক আহমদ, বিএনপি নেতা এস.এ. খাঁন ছাইম, সাইফুল ইসলাম আলম, ইসমাইল হোসেন খোকন, কোতোয়ালি থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ চৌধুরী রুমেল, এনাম খান, সাবেক যুবদল নেতা আব্দুল মালেক নাছের, মিজানুর রহমান, জামাল আহমেদ, সাদ্দাম হোসেন আজাদ ও মো. রাসেল আহমদসহ অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




