ফিলিপাইনে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প, ৬ জনের মৃত্যু
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ AM

ফিলিপাইনে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প, ৬ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৮:৪৭:৪৯ AM

ফিলিপাইনে ছয় দশমিক সাত মাত্রার  ভূমিকম্প, ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে। শনিবার ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

দক্ষিণ কোটাবাতো প্রদেশের জেনারেল সান্তোস সিটির দুর্যোগ দপ্তরের প্রধান আগ্রিপিনো দাসেরা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কংক্রিটের দেয়াল ধসে এক দম্পতি এবং শপিংমলে আরও এক নারী মারা গেছেন।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা রয়টার্সকে জানান, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দুজনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

মার্কিন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের সারঙ্গানি প্রদেশে গ্রিনিচ মান সময় ০৮১৪ টায় ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাতে হানে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক