দলীয় প্রতীকে নির্বাচনে আসছেন হিরো আলম
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ PM

দলীয় প্রতীকে নির্বাচনে আসছেন হিরো আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৮:১০:২৪ AM

দলীয় প্রতীকে নির্বাচনে আসছেন হিরো আলম

ছবি: সংগৃহীত


হিরো আলম অভিনয়, প্রযোজনা ও গান গেয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কয়েকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচন করে সবার নজর কেড়েছেন হিরো আলম।

সেই নির্বাচনেও হিরো আলম আক্রমণের শিকার হয়েছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু তিনি আবারও নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন।

আজ (১৯ নভেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন বলে  হিরো আলম নিশ্চিত করেছেন। কোন আসন থেকে নির্বাচন করবেন? জবাবে হিরো আলম বলেন, দুয়েকদিনের মধ্যে আমি যে কোনো একটা দলে যোগদান করব। সে দলের দলীয় প্রতীক নিয়ে বগুড়া দুটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব। যে দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই দলের নাম এখনই বলতে চাইছেন না হিরো আলম।

হিরো আলম আরও বলেন, ঢাকায় উপ-নির্বাচনে অংশগ্রহণেরর পর থেকে বেশকিছু রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দলে যোগ দিতে বলেছে। কিন্তু আমি সময় নিয়ে কিছু দলের সঙ্গে বসেছি, কথা বলেছি। দুয়েকদিন পরেই সবাই জানতে পারবেন আমার নির্বাচনের প্রতীক ও দল সম্পর্কে।

এদিকে সম্প্রতি এ আর রহমানের বিখ্যাত ‘জয় হো’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন হিরো আলম। অন্যদিকে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা