কোহলি-আনুশকাকে দেখে মুগ্ধ ক্যাটরিনা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ PM

কোহলি-আনুশকাকে দেখে মুগ্ধ ক্যাটরিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:৩১:৩১ AM

কোহলি-আনুশকাকে দেখে মুগ্ধ ক্যাটরিনা

ছবি: সংগৃহীত


সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। পুরো বিশ্বকাপজুড়েই ব্যাট হাতে দূর্দান্ত ছন্দে ছিলেন বিরাট, আর গ্যালারিতে থেকে স্বামীকে সমর্থন জুগিয়ে গেছেন অভিনেত্রী স্ত্রী।

তাদের দু’জনের এমন রসায়ন মুগ্ধ করেছে ভক্তদেরও। বিশেষ করে ফাইনালে ভারতের হারের পর কোহলিকে আলিঙ্গন করে আনুশকার সান্তনা বার্তা হৃদয় ছুঁয়ে গেছে সকলের। বিরাট-আনুশকার এমন যুগলবন্দীর প্রশংসা করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ম্যাচ চলাকালীনই এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, বিরাট কোহলি আক্ষরিক অর্থেই একজন ‘সুপারস্টার’।

এই অভিনেত্রীর ভাষায়, ‘পরস্পরের দুর্দান্ত সাপোর্ট সিস্টেম বিরাট-আনুশকা’। ক্যাটরিনা বলেন, তারা দু’জন পরস্পরের দুর্দান্ত সমর্থক। বিরাট যখন মাঠে খেলে তখন আনুশকার চেহারায় যে আনন্দ দেখা যায়, তা এক কথায় অপূর্ব।

এরপর কোহলির প্রশংসায় এই অভিনেত্রী বলেন, ‘তার ফিটনেস লেভেল তাকিয়ে দেখুন, নিজেকে প্রতিদিন আরও ক্ষুরধার করেছে। ক্রিকেটের প্রতি কোহলির নিষ্ঠা আর নিয়মানুবর্তিতা কুর্নিশযোগ্য’।  বর্তমানে টাইগার থ্রি-র সাফল্য উপভোগ করছেন ক্যাটরিনা। তবুও ভারতের বিশ্বকাপ ফাইনাল দেখতে ভুল করেননি তিনি। ইতোমধ্যেই প্রায় ৩০০ কোটির গণ্ডি পার করেছে সালমান-ক্যাটরিনার এই সিনেমা।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা