সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ PM

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৭:২০:৫১ AM

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

ছবি: সংগৃহীত


গত জুন মাসে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কারণ সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন বলে অভিযোগ চারুর। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন চারু। যেখানে গাড়িতে বসে কাঁদতে দেখা যায় তাকে। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না। আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না, যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেয়। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা।’

অন্য একটি পোস্টে চারু বলেন, ‘আমি জানি আজ অথবা কাল বাড়ি ভাড়া পাব। কিন্তু এটা জানি না, এই সমাজের কখন পরিবর্তন হবে। আমি শুধু আমার সমস্যার কারণে এ কথাগুলো বলছি না, আমি অন্য নারীদের জন্যও বলছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই চারুর হয়ে আওয়াজ তুলেছেন। বর্তমানে সমাজে নারীরা এভাবেই নানা বিষয়ে জটিলতার মুখে পড়ছেন, সেসবও তারা তুলে ধরেছেন। কেউ কেউ অভিনেত্রীকে সান্তনাও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। এর দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। 

এম সি



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত