বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ AM

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০২:২৩:১৫ AM

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। বৃহস্পতিবার তেলের দাম কমেছে প্রায় এক শতাংশ পর্যন্ত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮১ দশমিক শূন্য ৬ ডলারের দাঁড়িয়েছে। এর আগের সেশনে এই বেঞ্চমার্কের দাম কমে ৪ শতাংশ।

তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে বেঞ্চমার্কটির দাম কমে প্রায় পাঁচ শতাংশ।

পেট্রলিয়াম রপ্তানিকারকদের সংস্থা ওপেক প্লাস বুধবার হঠাৎ করেই নির্ধারিত বৈঠকের তারিখ পিছিয়ে দেয়। বৈঠকে তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তেলের দাম কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেলের দাম ধরে রাখতে ফের উৎপাদন কমানোর ঘোষণা দিতে পরে সংস্থাটি।

ওপেক প্লাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে সৌদি আরব, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তবে মধ্যপ্রাচ্যর প্রভাবশালী দেশ ইরানও সংস্থাটির সদস্য।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক