পরীমণির নানুভাই আর নেই
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ PM

পরীমণির নানুভাই আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৮:৫৮:২৩ AM

পরীমণির নানুভাই আর নেই

নানাকে হারালেন পরীমণি। ছবি: সংগৃহীত


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানুভাই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণির নানুভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানুভাইয়ের জন্য দোয়াও চেয়েছেন এই নির্মাতা।

পাঠকদের জন্য নির্মাতার পোস্টতি হুবহু তুলে ধরা হলো-

আমাদের শ্রদ্ধেয় নানুভাই.....

পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।

আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।

সবাই পরী ও তার নানুভাইর জন্য প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।

আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

জানা গেছে, শুক্রবার ভোর ৪টায় পরীমণি তার নানুভাইকে নিয়ে এখন নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেই নানীর পাশেই অভিনেত্রীর নানুভাইকে শায়িত করা হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা