নৌকায় ঠাঁই পেলেন না ৬ তারকা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ PM

নৌকায় ঠাঁই পেলেন না ৬ তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০১:০০:১২ AM

নৌকায় ঠাঁই পেলেন না ৬ তারকা

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ আসন নির্বাচনে শোবিজ তারকাদের অনেকেই মনোনয়ন ফরম কিনেছিলেন। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা–১০ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ বেগম, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর।

এদিকে, নৌকায় ঠাঁই হয়নি ডজনখানের তারকার। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও ছিলেন সরব। অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন। বরিশাল-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছিলেন চিত্রনায়ক রুবেল। বাগেরহাট-৩ আসনে চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী-৩ এবং ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা  ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা