শুটিংয়ে অসুস্থ, মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫২ PM

শুটিংয়ে অসুস্থ, মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৭:১৩:২৬ AM

শুটিংয়ে অসুস্থ, মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত


শুটিংয়ে অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়ার আগেই ব্রেন অ্যানিউরিজমের শিকার হয়ে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ান গার্ল গ্রুপ এম-গার্লসের সদস্য কুইনজী সেলাঙ্গরের দামানসারায় একটি প্রোজেক্টের শুটিংয়ের সময় মারা গেছেন কুইনজী চেং। দেশটির শিল্পী চাই জি গায়িকার মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি চায়না প্রেসকে বলেন, ‘সোশ্যাল মিডিয়া চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে কুইনজীর। আমরা সকাল ৮টার দিকে দামনসারা পৌঁছেছিলাম এবং সকালের নাশতা করে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করি। তখন তাকে সুস্থ মনে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। তখন কুইনজী জানান যে, মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করছেন। বমি করার পর সেটে উপস্থিত থাকা কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ডাকেন। তখনও সচেতন ছিলেন কুইনজী। তখন তিনি মোবাইল ফোনে পাসকোডও দিয়েছিলেন, যাতে মেডিকেল রেকর্ডের জন্য তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যায়।’

কুইনজীর প্রাথমিক চিকিৎসার সময় সহকর্মীরা কাছেই ছিলেন। যখন তারকা জ্ঞান হারিয়ে ফেলেন, তখনও শ্বাস নিচ্ছিলেন। তবে তার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার হাত-পা ও ঠোঁট বেগুনি হয়ে যায়। অ্যাম্বুলেন্স পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছালেও তাকে আর ফেরানো যায়নি। জানা গেছে, আগামী ২ ডিসেম্বর কুইনজীর জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত