ভোট পাহারা দেওয়ার আহ্বান ট্রাম্পের
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ AM

ভোট পাহারা দেওয়ার আহ্বান ট্রাম্পের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ১১:৪৭:৪০ AM

ভোট পাহারা দেওয়ার আহ্বান ট্রাম্পের

ছবি: সংগৃহীত


বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির অধীনে থাকা ফিলাডেলফিয়াসহ তিনটি শহরে ভোট পাহারা দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শনিবার লোয়ায় এক জনসভায় এমন আহ্বান জানান তিনি। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ট্রাম্প দাবি করেছিলেন এসব শহরে ভোটে কারচুপি হয়েছিল।

যুক্তরাষ্ট্রে আগামী বছর হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে— প্রেসিডেন্ট নির্বাচন করার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় জনসভা করছেন তিনি। রিপাবলিকান পার্টি আশঙ্কা করছে ট্রাম্প যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে ওঠতে পারেন।

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এখন ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। তবে নিজেকে নির্দোষ দাবি করা ট্রাম্প উল্টো নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বিপজ্জনক স্বৈরশাসক, কমিউনিস্ট, ফ্যাসিস্ট এবং অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, আগামী নির্বাচনে কে নির্বাচিত হবে সেটি নির্ধারণ করে দেবে ভোট পাহারা দেওয়ার বিষয়টি। তিনি বলেছেন, ‘সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আসছে সেটি হলো ভোট পাহারা দেওয়া। আপনাদের ডেট্রোয়েট যেতে হবে, যেতে হবে ফিলাডেলফিয়ায় এবং আটলান্টার কিছু জায়গায়।’

এরমাধ্যমে মূলত মিশিগান, পেনেসেলভানিয়া এবং জর্জিয়া রাজ্যকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। এই তিনটি রাজ্যে ডেমোক্রেটিক পার্টির শক্ত অবস্থান রয়েছে। সর্বশেষ নির্বাচনে ট্রাম্প এসব রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক