বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন, প্রশ্ন জায়েদ খানের
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ PM

বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন, প্রশ্ন জায়েদ খানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:৩৬:০১ PM

বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন, প্রশ্ন জায়েদ খানের

ছবি: সংগৃহীত


সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

ওই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন জায়েদ খান। যেখানে তিনি বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দু’টি গুনের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন।’ এই অভিনেতা আরও বলেন, ‘তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে জায়েদ বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ ও ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাতে। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দু’টি সিনেমা।  

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী