সাদা পাথরে ঘুরতে এসে স্রোতে ভেসে গেলেন পর্যটক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ PM

সাদা পাথরে ঘুরতে এসে স্রোতে ভেসে গেলেন পর্যটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০৬:২৪:৫১ AM

সাদা পাথরে ঘুরতে এসে স্রোতে ভেসে গেলেন পর্যটক

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান ওই যুবক। ০২ জুলাই রবিবার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে আবদুস সালাম (২৩)। 

আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

তিনি জানান, আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবরি কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক