পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ভারতের গুজরাট রাজ্যে

পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৯:৪৫:৪৯ পূর্বাহ্ন

পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত


ভারতের গুজরাট রাজ্যে স্কুলের পিকনিকের নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইজন শিক্ষক; বাকি ১৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল।

গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে এখন সেখানে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাঁদার মধ্যে আটকে গেছে।

পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা দিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

গুজরাটের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা জানতে পেরেছেন শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। প্রাথমিক অবস্থায় তারা ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পান।

৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনো ১০ জন নিখোঁজ আছে। তাদের উদ্ধারে সেখানে এখন ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার