সবার সামনে কাঁদলেন মোদি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সবার সামনে কাঁদলেন মোদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১০:১৬:০৬ পূর্বাহ্ন

সবার সামনে কাঁদলেন মোদি

ছবি: সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রের সোলারপুরে একটি জনসভায় কেঁদে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ জানুয়ারি) সোলারপুরে একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর করেন তিনি।

জনসভায় মোদি মহারাষ্ট্রে সম্প্রতি সম্পন্ন হওয়া বিশাল হাউজিং সোসাইটি প্রকল্প নিয়ে কথা বলেন। তিনি জানান, এই প্রকল্পের অধীনে যেসব বাড়ি বানানো হয়েছে— ছোট বেলায় এরকম একটি বাড়িতেই থাকার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন ছোটকালে পূরণ হয়নি। এ কথা বলতে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি এবং তার চোখে পানি চলে আসে।

মোদি বলেন, ‘আমি ওই প্রকল্প দেখে এসেছি। দেখার পর ভেবেছি, আমিও ছোটবেলায় স্বপ্ন দেখেছি এরকম একটি বাড়িতে থাকার।’

তিনি আরও বলেন, ‘সুখ তখনই আসে যখন মানুষের স্বপ্ন পূরণ হয়। তাদের আশীর্বাদ আমার সবচেয়ে বড় সম্পদ।’ এ কথা বলার সময় আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মোদি। এরপর কেঁদে দেন তিনি। মহারাষ্ট্রে সাধারণ মানুষের জন্য পিএমএওয়াই-আরবান প্রকল্পের অংশ হিসেবে ৯০ হাজার এবং সোলাপুরের রায়নগর হাউজিং সোসাইটিতে ১৫ হাজার ঘর তৈরি করা হয়েছে।

সোলাপুরের এসব বাড়ি পেয়েছেন তাঁতী, হকার, পাওয়ার লুমের কর্মচারী, নেকড়া সংগ্রহকারী, বিড়ি শ্রমিক এবং গাড়ি চালকরা। মোদি এ জনসভায় আরও বলেন, তিনি ও তার দল দেবতা রামের নীতিতে চলেন। এরমাধ্যমে যে কথা একবার দেন সে কথা রাখেন তারা। এরই অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষদের জন্য ঘর তৈরি করে দিয়েছেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার