চীনে স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

চীনে স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১২:৪৩:২৩ অপরাহ্ন

চীনে স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু


চীনের হেনান প্রদেশের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটির ডরমেটরিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

অগ্নিনির্বাপক দল প্রায় ৪০ মিনিট তৎপরতায় স্থানীয় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ১৩ জন নিহত এবং একজন আহতও হয়েছে। তবে নিহতের মধ্যে ছাত্রের সংখ্যা কত জন তা নিশ্চিত হওয়া যায়নি। খবর ডয়চেভেলে।  

অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক কর্মাচারী আটক করা হয়েছে।

চীনে ভবনে আগুনের ঘটনা এবং এর জেরে প্রাণহানি প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গত বছরের শেষের দিকে দেশটির শ্যাংজি প্রদেশের একটি  কয়লা কোম্পানির হেড অফিসে আগুন লেগে ২৬ নিহত হয় এর আগে একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জন নিহত হয়। উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

দেশটিতে ভবনগুলোর নিরাপত্তা ঘাটতি প্রায় সময় আলোচিত হয়ে আসছে কিন্তু তার পরেও আগুনের ঘটনা ঘটেই চলেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার