নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ AM

দুই গ্রুপের মাঝে সংঘর্ষ চরমে

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০১:০৫:৫৯ AM

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা।


নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ঘোষণা করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সম্প্রতি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে সংঘর্ষ চরম আকার ধারণ করে। হামলা পাল্টা হামলায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। এরই মাঝে এ ঘোষণা দিল কেন্দ্রীয় ছাত্রলীগ।   

উল্লেখ্য- ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক ও ৩ জনকে যুগ্ম আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটি গঠনের পর পদবঞ্চিত জাহিদুল ইসলাম রুবেল নবগঠিত কমিটিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নবীগঞ্জ শহরে মহড়া দেয়। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহবায়ক করে আরেকটি কমিটি গঠনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে উভয়পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সংঘর্ষ ও শহরে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনা ঘটে।

গত (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্ববিরোধের জেরে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। এতে গুরুতর আহত হয় রুবেল। পরে রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাল্টা হামলায় জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে অবস্থান নেয় ও পরে জয়নগরস্থ নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা করে। হামলার সময় নাজিমের দুটি সিএনজি ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে শহরে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।চলমান সংঘাতের মাঝেই নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করলো বাংলাদেশ ছাত্রলীগ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ