বানিয়াচংয়ে হাজারো মুসল্লীগণের উপস্থিতিতে সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল খান এর দাফন সম্পন্ন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

এমপিসহ বিভিন্ন মহলের শোক

বানিয়াচংয়ে হাজারো মুসল্লীগণের উপস্থিতিতে সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল খান এর দাফন সম্পন্ন

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে হাজারো মুসল্লীগণের উপস্থিতিতে সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল খান এর দাফন সম্পন্ন

সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল খান এর দাফন সম্পন্ন।


হবিগঞ্জের বানিয়াচংয়ে হাজারো মুসল্লীগনদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান'র।

তিনি সৈদ্যারটুলা গ্রামের মরহুম নুরউদ্দিন খানের পুত্র।

রবিবার (২১ জানুয়ারি)সকাল সাড়ে ৮ ঘটিকায় নিজ বাড়িতে হার্ট অ্যাটাক জনিত কারেণে তিনি মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫।

বিকাল ৫ ঘটিকার সময় সৈদরটুলা গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র,কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, সাবেক সংসদ আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান,খেলাফত মজলিস এর আমীর আব্দুল বাছিত সাহেব,বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ,সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ লুৎফুর রহামান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,হাবিবুর রহমানসহ স্হানীয় আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা