হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল নারীর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ AM

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১২:০৭:২১ PM

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল নারীর


হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জোসনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, ওই সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা যাবার সময় বিপরীত দিক থেকে আসা লাইটবিহীন লক্কর ঝক্কর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোসনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। সে বানিয়াচং উপজেলা সদরের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী। আহতরা হলেন, চাঁনপাড়ার জমির হোসেনের পুত্র শান্ত হোসেন (২০), পাহাড়পুর  গ্রামের প্রসেন দাশের পুত্র মৃদুল দাশ (২৫)। পরে স্থানীয়রা ও প্রশাসনের লোক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ