শায়েস্তাগঞ্জে আলেয়া জাহির ফাউন্ডেশন দিলো চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে আলেয়া জাহির ফাউন্ডেশন দিলো চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৫:৪৩:২৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে আলেয়া জাহির ফাউন্ডেশন দিলো চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার

চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় চার শতাধিক অস্বচ্ছল মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে আলেয়া জাহির ফাউন্ডেশন।

শনিবার ফাউন্ডেশন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল ও সাবেক মেয়র সালেক মিয়াসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উপকারভোগী নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর জন্য দোয়া-আর্শ্বিাদ করার অনুরোধ জানান। এর আগে গত শুক্রবার জেলা সদরে সহশ্রাধিক মানুষের মাঝে আলেয়া জাহির শীতবস্ত্র বিতরণ করেন।

প্রসঙ্গত, সামাজ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে আলেয়া জাহির ফাউন্ডেশন। কাজের মধ্যে অন্তত ২০টি ইউনিয়ন ও পৌরসভায় কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ এবং সেলাই মেশিন দিয়েছেন। করোনায় আলেয়া-জাহির ফাউন্ডেশনের মাধ্যমে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পাঠানো এবং জেলার সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতার আয়োজন সাড়া জাগিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা