শায়েস্তাগঞ্জে মরহুম দেলোয়ার হোসেন (ঝন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে মরহুম দেলোয়ার হোসেন (ঝন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৭:৫০:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে মরহুম দেলোয়ার হোসেন (ঝন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে মরহুম দেলোয়ার হোসেন (ঝন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাবেক ক্রিকেটার  মরহুম দেলোয়ার হোসেন (ঝন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

পহেলা জানুয়ারি বৃহস্পতিবার রাত ৭ টার দিকে উপজেলার নূরপুর হাইস্কুল মাঠে নূরপুর একাদশ ক্রীড়াচক্র আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

নুরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি  ও জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আক্তার হোসেন এর বেটিং ও যুক্তরাজ্য প্রবাসী মীর গোলাম মোস্তফার বোলিং এর মাধ্যমে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। 

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরুব্বিয়ান ও সাবেক খেলোয়ারবৃন্দ হবিগঞ্জ জেলার সাবেক ক্রিকেটার  মরহুম দেলোয়ার হোসেন জন্টুর স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। 

জানা যায় উক্ত নাইট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক