হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের পকেটে বন্যার্তদের অনুদানের টাকা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের পকেটে বন্যার্তদের অনুদানের টাকা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৯:৩৯:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের পকেটে বন্যার্তদের অনুদানের টাকা

ফাইল ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি সহায়তার টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।

সম্প্রতি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জিলুফা সুলতানা এ চিঠি দেন।

ডিসির চিঠিতে উল্লেখ করা হয়, ২০২০-২৩ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন, দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে দুটি পর্যায়ের টাকা ও চাল আত্মসাতের অভিযোগ ওঠে।

তদন্ত করে এ অভিযোগের সত্যতা মিলেছে।  

একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য ও গ্রহণযোগ্য নয় বলে তদন্তকারী কর্মকর্তা মতামত দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (খ) ধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক।

প্রতিবেদন ও জেলা প্রশাসনকে ইউপি সচিবের দেওয়া জবাবে উল্লেখ আছে, শিবপাশা ইউনিয়ন পরিষদে ২০২২ সালের জুন মাসে বন্যার্তদের জন্য দু’দফায় ১৪ মেট্রিক টন চাল ও ৪৫ হাজার ১০০ টাকা বরাদ্দ আসে।

তবে পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার চাল বিতরণ করলেও কোনো টাকা বিতরণ করেননি। মাস্টার রোল নিজের জিম্মায় নিয়ে নিজেই নিজের স্বাক্ষরিত চেক তুলে নেন তিনি।

জেলা প্রশাসনকে দেওয়া জবাবে শিবপাশা ইউপির সাবেক সচিব আজিজুর রহমান উল্লেখ করেন, সরকারি বরাদ্দ সম্পর্কে ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানাননি। উল্টো অকথ্য ভাষায় গালাগাল দেন এবং মারতে তেড়ে আসেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক