প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:৫৮:০২ পূর্বাহ্ন

প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার

ছবি: সংগৃহীত


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার ঘোষণা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে  মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ চূড়ান্ত এই ফল প্রকাশ করা হবে।

গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: