বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ১২:৪৬:৩৮ অপরাহ্ন

বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু


টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার সদরে। মৃতরা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধানকাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেন এবং মো. আমির হোসেনের মৃত্যু হয়।

এ সময় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


এলএইচ



শীর্ষ সংবাদ: