এক বৃদ্ধকে শ্বশুরবাড়িতে গলা কেটে হত্যা, আটক ২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

এক বৃদ্ধকে শ্বশুরবাড়িতে গলা কেটে হত্যা, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:১৯:২৩ পূর্বাহ্ন

এক বৃদ্ধকে শ্বশুরবাড়িতে গলা কেটে হত্যা, আটক ২

ছবি: সংগৃহীত


বগুড়ার সোনাতলায় শ্বশুরবাড়িতে ফয়েজ উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) দিনগত রাতে উপজেলার দিঘদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১৯ মে) ভোরে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ফয়েজ উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদীঘলকান্দি গ্রামের মৃত শমসের আলী আকন্দের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম ও শ্যালক দুলু মিয়ার স্ত্রী আনু বেগমকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুদিন আগে স্বামী ফয়েজের সঙ্গে ঝগড়া করে স্ত্রী আমেনা দিঘদাইড়ে বাবার বাড়িতে চলে আসেন। শনিবার ফয়েজ স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে দিনগত রাতের কোনো এক সময়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

তিনি আরও বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: