এমপির ছোট ভাইয়ের নেতৃত্বে জাল ভোট, দুজন গ্রেফতার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

এমপির ছোট ভাইয়ের নেতৃত্বে জাল ভোট, দুজন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৩:৫৫:২৯ পূর্বাহ্ন

এমপির ছোট ভাইয়ের নেতৃত্বে জাল ভোট, দুজন গ্রেফতার


রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনের নেতৃত্বে জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে সীল মারার অভিযোগ উঠেছে। এসময় জাহিদ হোসেন পালিয়ে গেলেও দুজনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টার দিকে উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, সকাল ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামু হেলিকপ্টার মার্কার পক্ষে তার ছোট ভাই জাহিদ হোসেনের নেতৃত্বে ৭ থেকে ৮ জন যুবক শঠিবাড়ি ভোটকেন্দ্রে প্রবেশ করে। এসময় পুলিশ বাধা দিলেও এমপির ছোট ভাই তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। 

এরপর ভোটকেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডেল কেড়ে নিয়ে হেলিকপ্টার মার্কায় সিল দিতে থাকেন। এসময় কর্তব্যরত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পুলিশ ওই ভোটকেন্দ্রে এসে এমপির ভাই জাহিদসহ তিনজনকে আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় এমপি জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেন। পরে বাকি দুজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মিঠাপুকুর উপজেলার সহকারী রিটার্নিং বিকাশ চন্দ্র বর্মন বলেন, জাল ভোট দেয়ার চেষ্টা করার সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস কারাদণ্ড দেয়া হয়।


এলএইচ



শীর্ষ সংবাদ: