লঘুচাপে উত্তাল সমুদ্র সৈকত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

লঘুচাপে উত্তাল সমুদ্র সৈকত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৩:৫৬:৫৪ পূর্বাহ্ন

লঘুচাপে উত্তাল সমুদ্র সৈকত


নিম্নচাপটি রূপ নিল লঘুচাপে। এতে পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল বঙ্গোপসাগর, মাছধরা ট্রলারগুলো মহিপুর আলিপুর মৎস্য বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছে।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। এদিকে পটুয়াখালীতে সকাল থেকে রোদ উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।

এদিকে সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় অধিকাংশই ট্রলার মহিপুর আলিপুর মৎসাব বন্দরে আশ্রয় নিয়েছ।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে উপকূলে বৃষ্টি বা বজ্রপাত কতটুকু হবে তা এখনও যাচ্ছে না।

এদিকে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ‘আমাদের জেলায়  কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে ২ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকি অবস্থায় রয়েছে। এর মধ্যে আধা কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলমান।


এলএইচ



শীর্ষ সংবাদ: