শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা

ছবি : নিজস্ব


বর্তমান সরকারের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে শ্রীমঙ্গল পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ শাহিনা আক্তার।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব।

জৈন্তাবার্তা/ মনোয়ার