রাজনগরে বানের পানিতে নিখোঁজ যুবকের মৃ ত দে হ উ দ্ধা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

রাজনগরে বানের পানিতে নিখোঁজ যুবকের মৃ ত দে হ উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৪:২১:১১ পূর্বাহ্ন

রাজনগরে বানের পানিতে নিখোঁজ যুবকের মৃ ত দে হ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাদিক হোসেন হৃদয় (১৯) নামের যুবকের মৃতদেহ উদ্ধার করে রাজনগর ফায়ার সার্ভিস। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে ময়নার দোকানের পাশে মনু নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন । পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাজনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আলী হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / জারা