কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৭:৫০:৪৩ পূর্বাহ্ন

  কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে কবে ফিরবে বাংলাদেশে গনতন্ত্র এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী,ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গনতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহনকারী রাজনীতিবীদের কে হয়রানী এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর )দুপুরে হোয়াইটচ্যাপেল একটি হল রুমে  প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর সাধারন সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওত করেন হাফিজ আব্দুস সালাম।

সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজনীতিবীদ মানবাধিকার কর্মী কাজল আহমদ জালালী,প্রধান বক্তার বক্তব্য রাখেন আই ডি এফ এর সহ সভাপতি সাবেক ছাত্রনেতা নোমান হাসনাত।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহ সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক,শেরওয়ান আলী, মো আজিজুর রহমান, ছাত্রনেতা লিয়াকত আলী,সহ সাধারন সম্পাদক মো মাহি, মোহাম্মদ শাওন, প্রচার সম্পাদক মাহি উদ্দিন রেদওয়ান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল,সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃমিজানুর রহমান, সদস্য তানভির, হালিমুল ইসলাম হালিম, আমিনা ইসলাম তানিয়া, আহমদ তুষার, খালেদ নুর রহমান, আমিন আকবর, জুনায়েদ আহমদ, আব্দুল আজীম, আরিফ হোসেন, আশরাফুল আলম শামীম, আরিফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কিন্তু ছাত্রনামধারী কিছু সম্বনয়ক আজ দেশ কে অস্থির করে তুলছে এবং দেশ কে আবার ও অস্তিতিশীল করে তুলছে তারা এর প্রতিবাদ যানান। দেশে অতি দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করার আহ্বান যানান।

জৈন্তাবার্তা / রহমান